
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
র্যাব-৫ সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এর একটি আভিযানিক টিম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন রানীহাটি বাজার এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত সাজপ্রাপ্ত পলাতক ০১ জন আসামী গ্রেফতার করে।
২ জুলাই বুধবার দুপুর ২.৩৫ ঘটিকার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন রানীহাটি বাজার এলাকা এলাকা থেকে ০৬ মাসের কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী রাজীবুল আলম রাজীবকে গ্রেফতার করে র্যাব। সাজাপ্রাপ্ত আসামী রাজীবুল আলম রাজীব (৩৩) শিবগঞ্জ থানাধীন সত্রাজিতপুর গ্রামের সাদিকুল আলমের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে এনআই এ্যাক্ট এর ১৩৮ ধারায় বিজ্ঞ আদালতে মামলা হয়। মামলা হওয়ার পর আসামী নিজেকে আত্মগোপন করে পলাতক থাকে। পরবর্তীতে বিজ্ঞ আদালত আসামীকে দোষী সাব্যস্ত করে ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং চেকে বর্ণিত অর্থদন্ড প্রদান করে সাজা পরোয়ানা জারী করেন। উক্ত আসামীকে গ্রেফতারের জন্য অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যা ব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই প্রেক্ষিতে র্যা ব-৫, সিপিসি-১ এর একটি আভিযানিক দল উক্ত আসামীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।