
আব্দুল কাদির
বাংলাদেশ জামায়াতের ইসলামীর জাতীয় সমাবেশ সফলের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আনন্দ র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে শিবগঞ্জ পৌর জামায়াতের আয়োজনে শিবগঞ্জ পৌর মার্কেটের সামনে থেকে একটি র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে পথসভায় মিলিত হয়।
পথসভায় শিবগঞ্জ পৌর জামায়াতের আমির আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর জামায়াতের সেক্রেটারী আবদুর রউফ, জামায়াত নেতা আবদুর রউফ ও মাহফুজুর রহমানসহ অন্যরা।
বক্তারা বলেন, আগামী ১৯ জুলাই ঘরে বসে থাকার সময় নয়। প্রতিটি ঘরে ঘরে দাওয়াত পৌঁছে দিতে হবে। সবাইকে মাঠে নেমে সমাবেশ সফল করতে সকলকে একযোগে ঐক্যবদ্ধ হয়ে করতে হবে।