ছাত্র-জনতার জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষ্যে সিরাজগঞ্জে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

জেলা প্রশাসন সিরাজগঞ্জের আয়োজন ছাত্র-জনতার জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষ্যে সিরাজগঞ্জে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই২০২৫ খ্রিঃ) সকালে সিরাজগঞ্জ যমুনা নদীর তিন নম্বর ক্রসবাধ- রাস্তায় তিন কিলোমিটার দীর্ঘ পথ প্রতীকী ম্যারাথন এঁর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উদ্বোধন করেন, সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ নজরুল ইসলাম।

উক্ত প্রতীকী ম্যারাথনে অংশগ্রহণ করেন, পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায় সহ অন্যান্য অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ আঃ জাঃ মুঃ আহসান শহীদ সরকার, হটিকালচার সেন্টার খোকশাবাড়ি সিরাজগঞ্জের সিনিয়র উদ্যাণতত্ত্ববিদ কৃষিবিদ মোঃ শহিদুল ইসলাম, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আবুল হাসেম, জেলা বিএনপির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, যুগ্ম-সাধারণ সম্পাদক এবং প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান সহ জেলা প্রশাসন এবং সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, আহত ও শহিদ পরিবারের সদস্যবৃন্দ, ছাত্র প্রতিনিধি মুনতাসীর মেহেদী হাসান সহ অন্যছাত্র-সমন্বয়ক/ প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণসহ জেলার সর্বস্তরের সচেতন নাগরিকবৃন্দ।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৬ । সর্বসত্ব সংরক্ষিত।