
শিবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাগলা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার উজিরপুর ইউনিয়নের পাগলা নদীর ঘাটে এ ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত শিশুরা হল- উপজেলার উত্তর উজিরপুর গ্রামের ওমর আলীর ছেলে মো. আনিম আলী (১১) ও মুকুল আলীর মেয়ে মোসা. মিম খাতুন (১০)।
ওসি বলেন, দুপুরে উপজেলার পাগলা নদীতে গোসল করতে যায় শিশু আনিম ও মিম খাতুন। এ সময় তারা পানিতে ডুবে মারা যায়। পরে এলাকাবাসী ও পুলিশের সহযোগিতায় নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।