পদ্মা নদী থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

আব্দুল কাদির

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার উজিরপুর ইউনিয়নের সেতারাপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ২৫ বছর।

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পদ্মা নদীতে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁপাইনবাবগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৬ । সর্বসত্ব সংরক্ষিত।