ভোলাহাটে ক্যান্সার সচেতনতা মুলক সেমিনার

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সাইফুননেসা দাতব্য চিকিৎসালয়ের সৌজন্যে ডাইসিন গ্রুপের আয়োজনে পল্লীমঙ্গল বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ জাতীয় ইউনেস্কো কমিশনের (BNCU) বাস্তবায়নে ক্যান্সার সচেতনতা মুলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

১৫ সেপ্টেম্বর সোমবার সকাল ৯ টার সময় ডাইসিন গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ক্যান্সার সচেতনতা মূলক সেমিনার অনুষ্ঠিত হয়।

ইউনেস্কোর অংশগ্রহণ কর্মসূচীতে বাংলাদেশে ক্যান্সার শিক্ষা ও সচেতনতার ক্ষেত্রে ঘাটতিগুলি বোঝা এবং সম্ভাব্য সমাধান খুঁজে বের করা, মহিলাদের মধ্যে চ্যালেঞ্জগুলির উপর বিশেষ জোর দেয়া হয়।

এসময় ইউনেস্কো অংশগ্রহণ কর্মসূচি ২০২৪-২৫ পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ডাঃ সাবিনা ইয়াসমিন, প্রতিষ্ঠাতা ও সভাপতি, ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ ট্রাস্ট বাংলাদেশ এর সহ-পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজি বিভাগ সহযোগী অধ্যাপক ডাঃ মুস্তাক ইবনে আইয়ুব, একই কর্মসূচির সহকারী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক কানিজ ফাতেমা বিস্তারিত ক্যান্সার বিষয়ে উপস্থিতদের মাঝে বিভিন্ন দিক তুলে ধরেন।

এছাড়াও বক্তব্য রাখেন, ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী বিশেষজ্ঞ ডাঃ মোসা: মোসফিকা কাওসারী লিসা ও সাইফুননেসা দাতব্য চিকিৎসালয়ের চিকিৎসক ডাঃ মোঃ আব্দুর রবসহ অন্যরা বক্তব্য রাখেন।

এসময় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৬ । সর্বসত্ব সংরক্ষিত।