চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলার পালাতক আসামী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

র‍্যাব-৫ সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ও র‌্যাব-৪, সিপিসি-৩, মানিকগঞ্জ এর যৌথ অভিযানে মাদক মামলায় ০১ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ শুভকে গ্রেফতার করে র‌্যাব।

১৫ সেপ্টেম্বর রাত সাড়ে ১০ টার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ধুবরা বাজার এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। আসামী শিবগঞ্জ থানাধীন বিশ্বনাথপুর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আসামি শুভ ২০২২ সালে মাদকদ্রব্য ইয়াবাসহ হাতেনাথে ধরা পড়লে তার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় নিয়মিত মামলা হয়। পরবর্তীতে আসামি বিজ্ঞ আদালত হতে জামিনে মুক্তি পাওয়ার পর ছদ্মবেশ ধারণ করে নিজেকে আত্মগোপন করে দেশের বিভিন্ন জায়গায় পলাতক থাকে। পরবর্তীতে বিজ্ঞ আদালত মামলায় প্রাপ্ত সাক্ষ্য প্রমানে আসামীকে দোষী সাব্যস্ত করে ০১ বছরের সশ্রম কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করে সাজা পরোয়ানা জারী করেন।

উক্ত আসামীকে গ্রেফতারের জন্য অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই প্রেক্ষিতে র‍্যাব-৫ সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ও র‌্যাব-৪, সিপিসি-৩, মানিকগঞ্জ এর যৌথ অভিযানে আসামীকে ঘটনাস্থল হতে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।


 

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৬ । সর্বসত্ব সংরক্ষিত।