
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে খাদ্য ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ বছর জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে ১২৮টি ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়েছে।
সিভিল সার্জন অফিসের কর্মরত জেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ কোবাদ আলী বলেন এ সকল অভিযান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিসট্রেট ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক এর নেতৃত্বে প্রসিকেউশন অফিসার হিসেবে তিনি অভিযান পরিচালনা করেন। এসব অভিযানে মোট ১৬৬টি মামলা দায়ের ও ৫ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১ টায় জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. কোবাদ আলী জানান, জেলার বিভিন্ন হোটেল-রেস্তোরাঁ, বেকারি, মিষ্টির দোকান, পানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানসহ খাদ্য বিক্রয়কেন্দ্রে নিয়মিত তদারকি করা হয়। খাদ্যের মান, পরিবেশের পরিচ্ছন্নতা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং লাইসেন্সবিহীন কার্যক্রমের বিরুদ্ধে এই অভিযান পরিচালিত হয়।
তিনি আরও জানান, জনস্বাস্থ্য রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে। ভোক্তাদেরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।