নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৫ পালিত

নাচোল প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৫ পালিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় নাচোল ডায়াবেটিক সমিতির আয়োজনে ও সদস্যদের অংশগ্রহনে একটি রেলি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ডায়াবেটিস সমিতির কার্যালয়ে মিলিত হয়।

আব্দুস সাত্তারের সভাপতিত্বে "কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন, শৃংলাই জীবন" এ প্রতিপাদ্যের উপর নাচোল ডায়াবেটিস সমিতির কর্যালয়ে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

আলোচনাসভায় স্বাগত বক্তব্য রাখেন সভাপতি আব্দুস সাত্তার। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সমিতির নিয়মিত চিকিৎসক ডাঃ আব্দুর রব সিদ্দিকি ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।

এদিন ডায়াবেটিকস রোগিদের ফ্রী চিকিৎসা দেওয়া হয়।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৬ । সর্বসত্ব সংরক্ষিত।