
মো:সামিরুল ইসলাম
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ১ নং নামো কাঞ্চনতলার বটতলা মোড়ে শুক্রবার ২১ (নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার সময়জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন একবর হোসেন। এ সময় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি চাঁপাইনবাবগঞ্জ ০২ আসনের সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী রহনপুর রেল বন্দরের আহবায়ক নাজমুল হুদা খান রুবেল।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা এনসিপি'র আহবায়ক আলাউল্লাহ্ হক, সাংগঠনিক সম্পাদক সুমাইয়া ইসলাম। শিবগঞ্জ উপজেলার সাংগঠনিক সম্পাদক মানিকুর রহমান মানিকসহ স্বানীয় নেতৃবৃন্দ।এ সময় বক্তারা বলেন, অনেক দল তো দেখেছেন, এবার এনসিপি কে দেখবেন এবং আগামীতে শাপলা কলিতে ভোট দেওয়ার আহবান জানান।