গোমস্তাপুরে জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা লিফলেট বিতরণ করেন বিএনপির নেতাকর্মীরা

গোমস্তাপুর প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গণসংযোগ কার্যক্রমের মাধ্যমে লিফলেট বিতরণ করেছে।

আশরাফ হোসেন (আলিম ) এর পক্ষের নেতাকর্মীরা,শুক্রবার( ২৮ নভেম্বর )বিকালে , ১নং গোমস্তাপুর ইউনিয়ন, বোয়ালিয়া ইউনিয়ন,বাংগাবাড়ি ইউনিয়ন ও রহনপুর ইউনিয়নের বিভিন্ন বাজার ও মোড়ে ,এ লিফলেট বিতরণ করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন রাধানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আনিসুর রহমান মাস্টার ,সাধারণ সম্পাদক সামিউল ইসলাম বাবুল,সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, রাধানগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল কাদির,আলিনগর ইউনিয়ন বিএনপি'র কোষাধক্ষ্য সালাউদ্দিন , বিএনপি নেতা ইসাহাক আলী, বিএনপি নেতা সুজন আলী সহ যুবদল ছাত্রদলের নেতাকর্মীরা।

এ সময় নেতা কর্মীরা বলেন, সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য লিফলেট বিতরণ করা হচ্ছে, আগামী নির্বাচনে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে দেশের জনগণের উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করবে।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৬ । সর্বসত্ব সংরক্ষিত।