ভোলাহাটের প্রকৌশলী সুমন এখন সফল খামারি

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের প্রকৌশলী আফসার উজ্জামান সুমন এখন সফল খামারি।

তিনি ভোলাহাট উপজেলার ইমামনগর গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে। তিনি ঢাকায় আইটি ফার্মের ব্যবসা করেন।

সুমন ঢাকায় আইটি ফার্মের ব্যবসা করলেও তার গ্রামে জামান এগ্রো ফার্ম নামে বিশাল একটি গরুর খামার গড়ে তুলেছেন। তার এই খামারে সর্বোচ্চ ৭৫ টি গরুর থাকলেও বর্তমানে ছোট বড় ৬০ টি গরু রয়েছে। যেখানে বর্তমানে দিনে গড়ে প্রায় ২০০ কেজি দুধ পান তিনি।

গরুর পাশাপাশি দুইটি বিশাল আকৃতির টিনশেড দিয়ে ডিম উৎপাদনের জন্য মুরগির খামার করছেন। সেখানে বেশ কয়েকজাতের বিদেশি মুরগির মাধ্যমে খামার গড়ে তুলছেন।

জামান এগ্রো ফার্মের পরিচালক বলেন, আমি দেশের আমিষের ঘাটতি পূরণে এবং যুবসমাজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষে আমার এই উদ্দ্যেগ। তিনি আরও বলেন, আমি সরকারি পৃষ্ঠপোষকতা কিংবা সহযোগিতা পেলে আমার এই ফার্মকে আরও উন্নত শিখরে পৌঁছাতে পারব। তিনি জানান আমার এই ফার্মে তরল দুধকে প্যাকেটজাত করে থাকি এবং তা ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় বাজারজাত করি। তিনি ৭ টি গাভী গরু দিয়ে শুরু করে বর্তমানে ৭০ টি পর্যন্ত নিয়ে গেছেন বলে জানান।

তার খামারে বর্তমানে ৯ জন কর্মচারী কর্মরত আছে বলে জানান তিনি।এবিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ শাহজালাল বলেন, আমরা আমাদের উপজেলার খামার বা ডেইরি ফার্মগুলোকে দেখভাল করে থাকি।

সকল প্রাণীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে থাকি বলে জানান তিনি।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৬ । সর্বসত্ব সংরক্ষিত।