
নিউজ ডেস্ক
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন সিবগাতুল্লাহ সিবগা।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত সদস্য সম্মেলনের মাধ্যমে সংগঠনটির ২০২৬ মেয়াদের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত করা হয় নুরুল ইসলাম সাদ্দাম এবং সেক্রেটারী জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।
এর আগে সিবগাতুল্লাহ সিবগা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২২-২৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন ২০২৩-২৪ সালে কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক এবং ২০২৪-২৫সালে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাএ ছিলেন,তবে কোন বিষয়ে পড়াশোনা করেছেন তা স্পষ্ট নয় বলে জানা গিয়েছে।