চাঁপাইনবাবগঞ্জে আইনজীবীদের সঙ্গে হারুনুর রশীদের মতবিনিময় সভা

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনের (২য় তলা) বারের হলরুমে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ২টায় সদর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হারুনুর রশীদ–এর সঙ্গে জেলার বিজ্ঞ আইনজীবীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সদর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হারুনুর রশীদ। আইনজীবীদের সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারুনুর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জাতীয়তাবাদী বার ইউনিটের সভাপতি অ্যাডভোকেট গোলাম কবির।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আবদুল ওদুদ, জেলা আইনজীবী সমিতির সম্পাদক মাহমুদুল হক কনক, আইনজীবী ফোরামের সম্পাদক হাসান শরীফ সনি, সহ-সভাপতি অ্যাডভোকেট মো. সোলায়মান বিশু, অ্যাডভোকেট ফরিদ আহমেদ, সাবেক পিপি অ্যাডভোকেট নাজমুল আজম, অ্যাডভোকেট সোহরাব আলী, অ্যাডভোকেট ময়েজ উদ্দিন, এজিপি নাহিদ ইবনে মিজানসহ জেলা আইনজীবী সমিতির অন্যান্য সদস্যরা।

সভায় বক্তারা আইনজীবীদের পেশাগত বিভিন্ন সমস্যা ও দাবির কথা তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে হারুনুর রশীদ আইনজীবীদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

তিনি বলেন, “আইনজীবীরা বিচারব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের ন্যায্য দাবি ও পেশাগত উন্নয়নে আমি সবসময় পাশে থাকবো।”

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আইনজীবীদের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৬ । সর্বসত্ব সংরক্ষিত।