নিউ গভঃ ডিগ্রী কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ।

মোঃ মাহফুজ আলী

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নিউ গভঃ ডিগ্রী কলেজ শাখার উদ্যোগে কলেজ কর্মচারীদের মাঝে দুইশত শীতবস্ত্র বিতরণ করেন।

আজ বৃহস্পতিবার (১৫ই জানুয়ারি) ছাত্রশিবির কলেজ ক্যাম্পাসের ভিতরে আনুষ্ঠানিকভাবে কর্মচারীদের মাঝে শীতবস্ত্র তুলে দেন। এবং যেসব কর্মচারী আসতে পারেননি তাদের মাঝে শীতবস্ত্র পৌঁছে দেওয়ার কথা বলেন।

নিউ গভঃ ডিগ্রী কলেজ শাখার সভাপতি আব্দুল আহাদ বলেন, আমরা শুধু মাত্র ছাত্রদের মাঝে কাজ করি না। আমাদের আশে পাশের সকলের মাঝে ভালো কাজ করতে চাই।

আজ শুধু মাত্র কলেজ কর্মচারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সামনে দিন কলেজ হোস্টেল গুলোতে শীতবস্ত্র বিতরণ করব।

এইসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর শাখার সেক্রেটারী ইমরান নাজির।

তিনি বলেন, সবসময় আমাদের চেষ্টা করতে হবে আন্তরিকতার সাথে চিন্তা করার এবং নিষ্ঠার সাথে কাজ করার। আমরা আপনাদের পাশে সব সময় আছি।

যে কোন প্রয়োজনে জানাবেন,, যথাসাধ্য চেষ্টা করব।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৬ । সর্বসত্ব সংরক্ষিত।