নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে মেধা বৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) কলেজের শিক্ষক মিলনায়তনে মেধা বৃত্তি প্রদান–২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক শরিফা রহমান সুইটি। অনুষ্ঠান সঞ্চালনা করেন একই বিভাগের প্রভাষক আবু রায়হান
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার

প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য


প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ সাইয়েদুর রহমান

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—

  • অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছাঃ রুমানা আফরোজ

  • মাদারল্যান্ড চ্যারিটেবল ফাউন্ডেশনের অর্থায়নে দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য আব্দুল হান্নান

  • আদিনা ফজলুল হক কলেজের সাবেক অধ্যক্ষ শহীদ উদ্দিন আল-হাসান

  • কৃষিবিদ মোঃ আবুল হোসেন পাটোয়ারী

 ৩৫ শিক্ষার্থী পেল মেধা বৃত্তি

অনুষ্ঠানে কলেজের ৩৫ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে মেধা বৃত্তি প্রদান করা হয়।

বিশেষ অতিথির বক্তব্যে মোছাঃ রুমানা আফরোজ বলেন,“নারী শিক্ষার্থীদের সামনে এখনও নানা সামাজিক প্রতিবন্ধকতা রয়েছে। বাল্যবিবাহ প্রতিরোধ এবং মেয়েদের শিক্ষায় এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

শীতবস্ত্র বিতরণ

অনুষ্ঠানের শেষে কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে ২০ জন কর্মচারীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৬ । সর্বসত্ব সংরক্ষিত।