চাঁপাইনবাবগঞ্জের সুন্দরপুর ইউনিয়নে ২৫ জন বিএনপির নেতা কর্মীর-জামায়াতে যোগদান

মোঃ মাহফুজ আলী

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের আলহাজ্ব আব্দুস সামাদ কলেজ মাঠে আজ শনিবার (৩১ জানুয়ারি) বাদ আসর অনুষ্ঠিত এক জনসভাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক রাজনৈতিক আলোড়ন সৃষ্টি হয়েছে। 

জননেতা নূরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে আয়োজিত এ জনসভায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।জনসভা চলাকালেই ঘটে আলোচিত একটি দলবদলের ঘটনা। সুন্দরপুর ইউনিয়নের বিএনপির ২৫ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতিতে যোগদান করেন। মঞ্চে উপস্থিত জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ ফুল দিয়ে নতুন যোগদানকারীদের বরণ করে নেন।

নতুনভাবে যোগদানকারী নেতাকর্মীরা জানান, এলাকার সার্বিক উন্নয়ন, নীতি ও আদর্শের প্রশ্নে তারা নতুন রাজনৈতিক পথ বেছে নিয়েছেন। তাদের মতে, জনগণের কল্যাণে কাজ করার লক্ষ্যেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সুন্দরপুর ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে এই যোগদান একটি তাৎপর্যপূর্ণ ঘটনা।

জনসভায় উপস্থিত সাধারণ মানুষের মাঝেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও আগ্রহ দেখা যায়।জনসভায় বক্তারা বলেন, জনগণের আস্থা ও সমর্থনই রাজনীতির মূল শক্তি। আজকের এই যোগদান সেই জনসমর্থনেরই প্রতিফলন, যা ভবিষ্যতে এলাকার রাজনীতিতে নতুন গতিপথ তৈরি করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৬ । সর্বসত্ব সংরক্ষিত।