
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
মঙ্গলবার সদর উপজেলার পাঠানপাড়া যুব কল্যাণ সংস্থার নিজস্ব কার্যালয়ে অপ্রাতিষ্ঠানিক এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করে পাঠানপাড়া যুব কল্যাণ সংস্থা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন পৌর ভবন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ আসলাম।
সমাপনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন পাঠানপাড়া যুব কল্যাণ সংস্থার সভানেত্রী ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোসা: নাজনীন ফাতিমা। তিনি নারীদের জন্য এ ধরনের প্রশিক্ষণ আয়োজনের প্রশংসা করেন এবং ভবিষ্যতে হাতের কাজভিত্তিক আরও প্রশিক্ষণের মাধ্যমে নারীদের আত্মকর্মসংস্থান নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
বিশেষ বক্তব্য রাখেন সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী কর্মকর্তা মমতাজ মহল। তিনি প্রশিক্ষণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন।
কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৬
। সর্বসত্ব সংরক্ষিত।