ভোলাহাটে মহিলা দলের নির্বাচনী সভা অনুষ্ঠিত

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ভােলাহাটে মহিলা দলের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলাম কে বিজয়ী করার লক্ষে ৭ ফেব্রুয়ারি শনিবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাদী মহিলা দল ভোলাহাট উপজেলা শাখার নেত্রী ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুনের সভাপতিত্বে এই নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। 



এই ধানের শীষের নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র সভাপতি ইয়াজদানী জর্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা কামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক ময়েন উদ্দিন, বিএনপি নেতা মইনুল ইমলাম। নির্বাচনী সভায় ইউনিয়ন পর্যায়ের মহিলা দলের কর্মীরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, ভোলাহাটের প্রতিটি বাড়ি এবং পাড়া মহল্লায় ধানের শীষকে বিজয়ী করতে কঠোর পরিশ্রম করার জন্য মহিলা দলের নেতা কর্মীদের আহবান জানান। প্রধান অতিথির বক্তব্যে ইয়াজদানী জর্জ বলেন, বাংলাদেশকে একটি উন্নত দেশে রুপান্তরিত করতে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। তিনি উপজেলা বিএনপির সকল পর্যায়ের নেতা-কর্মীদের উজ্জীবিত হয়ে নিরলসভাবে কাজ করার জন্য আহবান জানান। পরিশেষে আপোষহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৬ । সর্বসত্ব সংরক্ষিত।