গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয় প্রিমিয়ার লীগ – সিজন ২

মো:সামিরুল ইসলাম

গোমস্তাপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয়-এর প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে আবারও শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ক্রিকেট টুর্নামেন্ট “গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয় প্রিমিয়ার লীগ – সিজন ২”

এটি একটি ব্যাচভিত্তিক ক্রিকেট রিইউনিয়ন টুর্নামেন্ট, যেখানে বিদ্যালয় থেকে এসএসসি উত্তীর্ণ সকল ব্যাচ অংশগ্রহণের সুযোগ পাবে। বন্ধুত্ব, ভ্রাতৃত্ব ও পুরনো স্মৃতি রোমন্থনের এক অনন্য প্ল্যাটফর্ম হিসেবে এই লীগ ইতোমধ্যেই প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

আগের সিজনের সাফল্য

পাইলোটিয়ান ১৯ ব্যাচের উদ্যোগে আয়োজিত প্রথম সিজনে ২০০০ থেকে ২০২৪ ব্যাচ পর্যন্ত মোট ২০টি ব্যাচ অংশগ্রহণ করে ব্যাপক সাড়া ফেলেছিল। সেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পাইলোটিয়ান ১৭ ব্যাচ

???? রেজিস্ট্রেশন ও টুর্নামেন্ট সূচি

  • রেজিস্ট্রেশন সময়কাল: ১ রমজান থেকে ১৮ রমজান ২০২৬

  • টুর্নামেন্ট শুরু: পবিত্র ঈদুল ফিতরের পরের দিন

  • ভেন্যু: গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ

আয়োজকরা জানিয়েছেন, পুরো টুর্নামেন্টজুড়ে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ, প্রাণবন্ত ক্রিকেট প্রতিযোগিতা এবং প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হবে।

আয়োজকদের পক্ষ থেকে সকল ব্যাচকে নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৬ । সর্বসত্ব সংরক্ষিত।