নাচোলে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

নাসিম আলী,স্টাফ রিপোর্টার

নানা কর্মসূচির মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় নাচোল মধ্য বাজারস্থ নির্বাচনী অফিসে উপজেলা ও পৌরসভা শাখার যৌথ উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর প্রভাষক ইয়াকুব আলী। তিনি তার বক্তব্যে ভাষা আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, "বাংলা ভাষা আমাদের অস্তিত্বের প্রতীক। সর্বস্তরে বাংলা ভাষার সঠিক প্রচলন নিশ্চিত করা এখন সময়ের দাবি।"

​বক্তব্যের এক পর্যায়ে তিনি ভাষা আন্দোলনে তৎকালীন ডাকসুর জিএস অধ্যাপক গোলাম আযমের ভূমিকা স্মরণ করেন। তিনি বলেন, অধ্যাপক গোলাম আযমসহ সে সময় অনেকে ভাষা আন্দোলনে সংগ্রামী ভূমিকা রেখেছিলেন এবং ভাষার দাবিতে স্মারকলিপি প্রদানসহ সক্রিয় আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর এই অবদানকে রাষ্ট্রীয়ভাবে স্বীকার করে ইতিহাসে স্বর্ণাক্ষরে নাম লিখে রাখার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।

​নাচোল পৌর আমীর মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি  ছিলেন, ​উপজেলা সেক্রেটারি মাওলানা মোবারক হোসেন, পৌর সেক্রেটারি খলিলুর রহমান, পৌর নায়েবে আমীর ডাঃ রফিকুল ইসলাম, পৌর সহ -সেক্রেটারি ইসমাইল হোসেন, নেজামপুর ইউনিয়ন আমীর ওবায়দুল্লাহ।

​এছাড়াও সভায় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​আলোচনা সভা শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সভায় বক্তারা সরকারি-বেসরকারি সকল দপ্তরে বাংলার সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানান।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৬ । সর্বসত্ব সংরক্ষিত।