গোমস্তাপুরে উপজেলা কর্মকর্তাদের সঙ্গে এমপি ড. মিজানুর রহমানের মতবিনিময় সভা

খালিদ হাসান সোহাগ

চাঁপাইনবাবগঞ্জ–২ আসনের সংসদ সদস্য ড. মুঃ মিজানুর রহমান-এর সঙ্গে গোমস্তাপুর উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। সভায় উপজেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ইছাহাক আলী, উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এ সময় স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও সভায় অংশ নেন।

নাগরিক সেবা নিশ্চিত করার নির্দেশ

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. মিজানুর রহমান বলেন, সরকারি দপ্তরে সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে। তিনি জনসেবাকে অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান।

স্বাস্থ্য কমপ্লেক্সে অনুদান প্রদান

সভা শেষে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জেনারেটরের জন্য জ্বালানি খাতে ব্যক্তিগত তহবিল থেকে ১০০ লিটার তেল অনুদান প্রদান করেন সংসদ সদস্য।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৬ । সর্বসত্ব সংরক্ষিত।