
নাসিম আলী,স্টাফ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায় সানপুর গ্রামের এক ঝাঁক যুব সমাজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রবিবার পহেলা মার্চ এলাকার রোজাদার গন সহ মুসলমান সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।এ আয়োজনে প্রায় ১২০০'শ রোজাদার শরীক হন।
সারাদিনের আয়োজন শেষে ইফতারের সময় সমাজবাসীর মিলনমেলায় আনন্দ ঘন পরিবেশে পরিণত হয়।এ আয়োজনে রোজাদার মুসল্লীদের জন্য ছিল নানা ধরনের সবজি ও গরুর মাংস মিশ্রিত মুখরোচক খিচুড়ি।শানপুর উচ্চ বিদ্যালয় মাঠে নির্ধারিত সময়ের আগেই শিশু থেকে শুরু করে সববয়সী মানুষের আনাগোনা ছিল বেশ উৎসবমুখর। সমাজের তরুণ এই যুবদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী ও গন্যমান্য ব্যক্তিরা।
এ ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন এলাকার প্রবীণ মুরুব্বি, তরুণ প্রজন্ম শিশু কিশোর ও খেটে খাওয়া শ্রমিক কৃষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।