চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, আহত ১

মুনিরুল ইসলাম মুনির

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মনোহরপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

এই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত যুবকের নাম মোঃ মোরশেদ আলী (৩৫)। তিনি সদর উপজেলার দুলর্ভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের মোঃ মনিরুল ইসলামের ছেলেস্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত রাতে মনোহরপুর সীমান্ত এলাকা দিয়ে যাতায়াতের সময় ভারতের অভ্যন্তরে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়।

এতে মোরশেদ আলী ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যান। তার সাথে থাকা অপর একজন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং পতাকা বৈঠকের আহ্বান করেছে।

নিহত মোরশেদ আলীর পরিবারে এখন শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ও স্থানীয় প্রশাসন বিষয়টি তদারকি করছে।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৬ । সর্বসত্ব সংরক্ষিত।