
আহমাদুর রহমান
পবিত্র মাহে রমজানের পবিত্রতা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে স্পর্শ ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার (১৩ মার্চ ২০২৬ খ্রি., ২৩ রমজান) এক আন্তরিক ও তাৎপর্যপূর্ণ ইফতার মাহফিল ও সাবলম্বী করণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি ছিল ভ্রাতৃত্ব, মানবতা ও সামাজিক সহযোগিতার এক অনন্য মিলনমেলা। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে এই আয়োজন করা হয়।
এ সময় সাবলম্বী করণ কার্যক্রমের মাধ্যমে কিছু মানুষের মাঝে স্বাবলম্বী হওয়ার অনুপ্রেরণা ও সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ এম. মুর্শেদ জামান মিঞা, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, হেমাটোলজি বিভাগ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরিকুল আলম সিদ্দিক নয়ন, অধ্যক্ষ, শাহ্ নেয়ামতুল্লাহ কলেজ, চাঁপাইনবাবগঞ্জ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ আতিকুর রহমান কাজল, সহকারী অধ্যাপক (ইএনটি), রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং ডাঃ আল মামুন, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ও সার্জন ও সাবেক সহকারী অধ্যাপক, বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতাল।অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ স্পর্শ ফাউন্ডেশনের মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
ইফতার মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এই আয়োজনের মাধ্যমে সমাজে সহমর্মিতা, মানবিকতা ও সহযোগিতার এক সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেছে স্পর্শ ফাউন্ডেশন।