উপর রাজারামপুর জি.এইচ.এম. ছাত্র সংসদের ইফতার মাহফিল ও হাফেজদের মিলনমেলা অনুষ্ঠিত।

আহমাদুর রহমান

বুধবার (১৮-০৩-২০২৬ ইং.) বিকেলে উপর রাজারামপুর গোরস্থান ও হাফিজিয়া মাদ্রাসায় ইফতার মাহফিল ও হাফেজদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফেজ আবু হুরায়রা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হাফেজ মাওলানা মুহাম্মদ ইউসুফ, মুহতামিম, উপর রাজারামপুর গোরস্থান ও হাফিজিয়া মাদ্রাসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হাফেজ মোঃ মুরসালিন, সহকারী শিক্ষক, একই মাদ্রাসা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, হাফেজদের এই বন্ধন আরও সমৃদ্ধ হোক। মাদ্রাসার পূর্ববর্তী ও বর্তমান ছাত্রদের মধ্যে পারস্পরিক সম্পর্ক গড়ে তোলার জন্য এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তারা আরও বলেন, এ ধরনের উদ্যোগ জেলা ও দেশব্যাপী ছড়িয়ে পড়া উচিত, যাতে হাফেজদের মধ্যে একটি শক্তিশালী বন্ধন তৈরি হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাফেজ আহমাদুর রহমান। শেষে ক্রেস্ট বিতরণ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৬ । সর্বসত্ব সংরক্ষিত।