নাচোলে ২৫ শে মার্চ গনহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

নাসিম আলী,স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ২৫ শে মার্চ গনহত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

২৫ শে মার্চ বুধবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের মিনি  হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুলতানা রাজিয়া। ১৯৭১ সালে ২৫ শে মার্চ গনহত্যা দিবস। বাংলাদেশের ইতিহাসে একটি কলংকিত ও নৃসংতম গনহত্যা দিবস। এই কালো রাতে পাকিস্তানিরা  বাংলাদেশের নিরস্ত্র স্বাধীনতা কামি মানুষের উপর গনহত্যা চালায়। পাকিস্তানিরা তৎকালীন পূর্বপাকিস্তান ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা, রাজারবাগ,সহ দেশের সাধারণ মানুষের উপর গুলি চালায়। তাদের উদ্দেশ্য ছিল এ দেশকে মেধা শুন করা। এ আলোচনা সভায়, প্রধান অতিথি ছিলেন ৪৪" চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের সংসদ সদস্য ডক্টর মিজানুর রহমান, বক্তব্য রাখেন, নাচোল থানার (ওসি) তদন্ত সৈকত, নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান। নাচোল উপজেলা জামায়েত ইসলামীর আমির প্রভাষক ইয়াকুব আলী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র নাচোল উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক নূর কামাল, পৌর বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক দুরুল হুদা, পৌর জামায়াতে ইসলামের আমির মনিরুল ইসলাম প্রমুখ। 

অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তি যোদ্ধা আলাউদ্দিন আলী, নাচোল উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহাবুবু-উল হক, কৃষি কর্মকর্তা সলেহ আকরাম, এলজিইডি ইঞ্জিনিয়ার সাদেকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দুলাল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন, প্রাথমিক শিক্ষা অফিসার মজনু মিয়া, সমাজসেবা অফিসার সোহেল রানা, জনস্বাস্হ্য প্রকৌশলী মাহাবুবুল আলম, এছাড়াও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ এবং  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৬ । সর্বসত্ব সংরক্ষিত।