নাচোলে রাতের আঁধারে আম গাছ কর্তন -পেঁপে ও পুকুরের মাছ চুরি থানায় অভিযোগ

নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবা ইউনিয়নের বাইলকা পাড়া গ্রামে আব্দুর রাজ্জাকের বাগানে ( ৩১ মার্চ) মঙ্গলবার দিবাগত রাতে আম গাছ কর্তন -পেঁপে ও পুকুরের মাছ চুরি অভিযোগ উঠেছে। 

আম গাছ বাগানের মালিক আব্দুর রাজ্জাক শিবগঞ্জ উপজেলার পার কালুপুর গ্রামের  বাসিন্দা। তিনি প্রায় ছয় বছর আগে অত্র এলাকায় ৩০ বিঘা জমি লীজ নিয়ে আমবাগান শুরু করেন। ঔ বাগানে এলাকার কয়েকজন ব্যক্তির ছাগল প্রবেশ করলে বাগানের দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তি ছাগলটিকে খোয়াড় দেয় এর পর থেকে বাগানে বিভিন্ন সময় ব্যাপক ক্ষতি হতে থাকে। এক পর্যায়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে মীমাংসা করা হয়। তারপর ধারাবাহিকভাবে বাগানে ক্ষয়ক্ষতি হতে থাকে। সর্বশেষ গত (৩১ মার্চ) মঙ্গলবার  দিবাগত রাত্রে তারের বেড়া ও নেটজাল কেটে দুর্বৃত্তরা বাগানে ঢুকে ২৭ টি আম গাছ কর্তন ও বাগানের ভেতরের পুকুরের মাছ ও পেঁপে চুরির ঘটনা ঘটেছে।

বাগানে কাজ করা শ্রমিক জামির উদ্দিন বলেন, সকালে বাগানে কাজ করার জন্য ভিতরে গেলে দেখতে পাই যে, অনেক আম গাছ কেটে ফেলে দিয়েছে। এবং মালটাও কমলা লেবু পড়ে বিছিয়ে আছে। ঐ মুহুর্তে বাগান মালিক কে খবর দিলে তিনি এসে ঘটনা স্থল আছেন। 

ভুক্তভোগী আব্দুর রাজ্জাক আরো বলেন - আমার প্রায় ২ লক্ষ আর্থিক ক্ষতি করেছে। আমি এখানে ব্যবসা করতে এসেছি। আমি কারো সাথে শত্রুতা করতে আসিনি, কিন্তু আমাকে সর্বশান্ত করতে চাচ্ছেন, অথবা আমার সাথে হিংসা করে এই জঘন্যতম কাজ করেছে। আমার যারা ফলের গাছ কেটে নষ্ট করে এত বড় ক্ষতি করেছে তাছাড়া আমি বলতে গেলে আমাকে ভয়ভীতি দেখাচ্ছে প্রাণ নাশেরর হুমকি দিয়েছে সেই দুর্বৃত্তদের আমি বিচার চাই এবং তাদের উপযুক্ত শাস্তি দাবী করছি।

এছাড়াও স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে পুলিশ প্রশাসনের কাছে তদন্ত সাপেক্ষে এঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। 

এবিষয়ে বাগান মালিক আব্দুর রাজ্জাক ২ এপ্রিল 

বাইলকাপাড়া গ্রামের এককী পরিবারের আনারুল ইসলাম, আলাউদ্দিন, সোনালী বেগম ও আকাশ আলীসহ ৪ জনের বিরুদ্ধে নাচোল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

এ বিষয়ে ৩ এপ্রিল শুক্রবার ১১.৪৫ মিনিটে দুই সাংবাদিক তথ্য সংগ্রহ করতে গেলে অভিযুক্তদের আত্মীয় শাজাহান আলী সাংবাদিকদের একঘন্টা অবরুদ্ধ করে রাখেন ও মোটরসাইকেলের চাবি কেড়ে নেন। এবং এ বিষয়ে সংবাদ প্রকাশ করলে সাংবাদিকদের প্রাণ নাশেরর হুমকি প্রদান করেন। বিষয়টি নাচোল থানা কে অবহিত করা হয়।এঘটনায় নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি)   সুকোমল চন্দ্ৰ দেবনাথ। জানান, অভিযোগ পেয়েছি, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এছাড়াও এই ব্যাপারে তদন্তকারী অফিসার এস, আই, হাসান এর কাছে জানতে চাইলে তিনি সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি জেনেছি, এবং লিখিত অভিযোগ পেয়ে ঘটনার স্থল পরিদর্শন করেছি। সত্যিই বিষয়টা বড় দুঃখজনক, ভুক্তভোগির অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৬ । সর্বসত্ব সংরক্ষিত।