
নিউজ ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের ফিলিং স্টেশনগুলোতে অ্যাপসের মাধ্যমে জ্বালানি তেল বিক্রির প্রস্তুতি নিচ্ছে জেলা প্রশাসন। এ লক্ষে উপজেলার গুলোর ফিলিং স্টেশন গুলোতে কর্মরত কর্মচারীদের বুধবার প্রশিক্ষণ দেয়া হবে।
বৃহস্পতিবার (০৯-০৪-২৬ইং) আনুষ্ঠানিক ভাবে অ্যাপসটির মাধ্যমে জেলা প্রশাসক তেল বিক্রির উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন।
অ্যাপসটি নিয়ম হবে যোকোন বৈধ নং প্লেট ও লাইসেন্সধারী মোটর বাইক চালকগন যেকোন ফিলিং স্টেশন গুলোতে তেল ক্রয় করতে গেলে তার বাইকের নং দিলে তাকে পরিমান মত তেল দেয়া হবে। একজন মোটর বাইক চালক এক ফিলিং স্টেশন থেকে তেল নেয়ামাত্র তার নং দুইদিন বা অ্যাপসটির নিয়ম মোতাবেক ব্লক হয়ে যাবে। অন্য ফিলিং স্টেশন এ গেলেও তেল পাবেন না। দুইদিন পর অটোমেটিক নং খুলে যাবে। এতে জন দুর্ভোগ কমবে।
অন্যদিকে মঙ্গলবার সকালে গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই বিষয়ে সভা অনুষ্ঠিত হয়।
সভায় সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, ফিলিং স্টেশনের মালিক, সংশ্লিষ্ট ট্যাগ অফিসার, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, আগামীকাল বুধবার থেকে অ্যাপসের মাধ্যমে পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম শুরু করবে প্রশাসন। অনিয়ম রোধে জেলা প্রশাসনের সহযোগিতায় এই অ্যাপসটি চালু করা হয়েছে। একটি মোটরসাইকেলে ৫০০ টাকার জ্বালানি তেল নিতে পারবে গ্রাহকরা। এতে অনেকটা শৃঙ্খলা ফিরে আসবে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।
ফিলিং স্টেশন মালিকরা জানান, অ্যাপসের কার্যক্রমের প্রস্তুতি নিয়ে রেখেছেন। তেল বিক্রিতে অনেকটা বিশৃঙ্খলা হতো। সেটা কমে আসবে।উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী বলেন, অনিয়ম, বিশৃঙ্খলা, কালোবাজারি দূর করতে জেলা প্রশাসনের সহযোগিতায় এই অ্যাপসটি চালু করা হচ্ছে।
বুধবার থেকে এই অ্যাপসের মাধ্যমে তেল নিতে হবে গ্রাহককে। অ্যাপসে গ্রাহকের গাড়ির লাইসেন্স নম্বরসহ অন্যান্য তথ্য সংরক্ষণ থাকবে। একজন ৫০০ টাকার তেল নিতে পারবে। অন্য কোনো ফিলিং স্টেশনে আর পারবে না। এটা শুরু হলে গ্রাহকের অনেকটা ভোগান্তি দূর হবে বলে তিনি জানান।