ডিজেলভর্তি ড্রামে পড়ে শিশুর করুণ মৃত্যু

নিউজ ডেস্ক

গাইবান্ধার সাদুল্লাপুরে এক মর্মান্তিক দুর্ঘটনায় আরাফাত হোসেন (আড়াই) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, বাড়ির বারান্দায় খেলাধুলার সময় অসাবধানতাবশত শিশুটি একটি প্লাস্টিকের ড্রামে পড়ে যায়, যেখানে ডিজেল সংরক্ষণ করে রাখা হয়েছিল। ড্রামটি পলিথিন দিয়ে ঢেকে রাখা ছিল।

শিশুটির পরিবার জানায়, একটি ট্রাকের ট্যাংকি থেকে তেল বের করে অস্থায়ীভাবে ওই ড্রামে রাখা হয়েছিল। অসতর্কতার কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, ঘটনাটি সম্পর্কে জানতে চাইলে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ স্বপন কুমার রায় বলেন, বিষয়টি সম্পর্কে জানা গেছে এবং বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৬ । সর্বসত্ব সংরক্ষিত।