নাচোল কসবা ইউপির জনপ্রতিনিধি হতে চান 'মানবিক হেলাল

নাসিম আলী,স্টাফ রিপোর্টার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবা ১ নং ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া। এই নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সাধারণ মানুষের মুখে মুখে এখন মোঃ হেলাল উদ্দীন এর নাম সর্বাগ্রে। নির্বাচনী আমেজ শুরু হওয়ার পর থেকেই তিনি এলাকায় ব্যাপক গণসংযোগ ও বিভিন্ন জনকল্যাণ কার্যক্রমের মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, মোঃ হেলাল উদ্দীন কসবা ইউনিয়নের সাধারণ মানুষের সুখে-দুখে পাশে রয়েছেন। তিনি দেশের দ্বিতীয় বৃহত্তম বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রী লাভ করেছেন। হেলাল একাধারে একাধিক মানবিক সংগঠনের সাথে জড়িত আছেন। বিশেষ করে 'হেলাল ফাউন্ডেশন' নামে আত্ম মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। তিনি এমবিবিএস ডাক্তার দ্বারা ফ্রি চিকিৎসা ক্যাম্প সহ গরিব রোগীদের আর্থিক সহায়তা প্রদান করে আসছেন।


নির্বাচন ঘনিয়ে আসায় তিনি বর্তমানে পাড়া-মহল্লায় উঠান বৈঠক, গণসংযোগ এবং তরুণ ও মুরুব্বিদের সাথে নিয়মিত মতবিনিময় সভা করছেন। তার এই সক্রিয়তা সাধারণ ভোটারদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলেছে। বিশেষ করে ছাত্র ও যুব সমাজের একটি বড় অংশ তাকে আগামীর প্রতিনিধি হিসেবে দেখতে চায়।

হেলাল উদ্দীন বলেন, "আমি ব্যক্তিগত লাভের জন্য নয়, বরং আমার এলাকার অবহেলিত মানুষের সেবা করতেই নির্বাচনে অংশ নিতে চাই। কসবা ইউনিয়নকে একটি আধুনিক ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। আমি সাধারণ মানুষের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।"

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৬ । সর্বসত্ব সংরক্ষিত।