ভোলাহাটে জাতীয় ভূমিসেবা মেলার উদ্বোধন

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি




 চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটেও সারাদেশের ন্যায় জাতীয় ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভূমি, সমৃদ্ধা ভবিষ্যৎ এই শ্লোগান কে সামনে রেখে একযোগে দেশব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানামন্ত্রী জনাব তারেক রহমান।

১৯ মে সকাল সাড়ে দশটার দিকে উপজেলা ভূমি অফিসের সামনে অনুষ্ঠিত ভূমিসেবা মেলায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এবং সহকারী কমিশনার (ভূমি) সানাউল মোর্শেদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুলতান আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিম উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী আজমির শেখ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম কবিরাজ সহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, ভূমি অফিসের কর্মকর্তা এবং সেবাগ্রহীতারা।

সহকারী কমিশনার (ভূমি) সানাউল মোর্শেদ সরকার নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত টাকা না দিতে সেবাগ্রহীতাদের প্রতি আহবান জানান।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৬ । সর্বসত্ব সংরক্ষিত।