এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষ বিতরন অনুষ্ঠিত

হুমায়ূন কবীর

"পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তন" এখনই সময় নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের কার্যকর পদক্ষেপের, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস - ২০২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আতাহার জুগিড্যাইং এ অত্র এলাকায় বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করে এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ, চাঁপাইনবাবগঞ্জ এরিয়া অফিস।

অনুষ্ঠানে প্রায় ১৫০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্য অংশগ্রহণ করেন। একটি সচেতনতামূলক র‌্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং বৃক্ষরোপনের গুরুত্ব নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহণকারীদের মাঝে তিন প্রজাতির লিচু, ডেওয়া ও নিম গাছের মোট ৪৫০টি চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল মতিন, উপসহকারী কৃষি কর্মকর্তা, গোবরাতলা, সদর, চাঁপাইনবাবগঞ্জ এবং মোঃ একরামুল হক, উপসহকারী কৃষি কর্মকর্তা, বালিয়াডাঙ্গা, সদর, চাঁপাইনবাবগঞ্জ।

আলোচনা সভায় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তারা সকলকে নিজ নিজ অবস্থান থেকে পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নিকোলাস মুরমু, এরিয়া ম্যানেজার, এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ; ইসরাইল হাজদা, এরিয়া সুপারভাইজার এবং মনিকা সরেন, প্রজেক্ট এনিমেটর।

স্থানীয় জনগণ, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৬ । সর্বসত্ব সংরক্ষিত।