
আহমাদুর রহমান
চাঁপাইনবাবগঞ্জে ইজি ফাস্ট কুরিয়ার সার্ভিস লিমিটেডের সদর শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শহরের শাহীবাগ এলাকায় সার্কিট হাউস মোড়সংলগ্ন শাহীবাগ জামে মসজিদের পাশে নতুন শাখাটির কার্যক্রম উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়।উদ্বোধন উপলক্ষে শাখা কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন কাশেমপুর জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাবসালিন আহমেদ, মো. সালেহ উদ্দিন, আফজাল উদ্দিন ও জসিম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ইজি ফাস্ট কুরিয়ার সার্ভিসের সদর শাখার পরিচালক শিহাব আহমাদ বলেন, “সহজ ও দ্রুত সেবা দেওয়াই আমাদের প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। নতুন শাখার মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ জেলার মানুষের জন্য কুরিয়ার সেবা আরও সহজ ও দ্রুত করা সম্ভব হবে বলে আমরা আশা করছি।
”প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ইজি ফাস্ট কুরিয়ার সার্ভিস সপ্তাহের সাত দিন, ২৪ ঘণ্টা সেবা দেওয়ার লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করবে। প্রতিষ্ঠানটির সেবার মধ্যে রয়েছে—ডকুমেন্ট সার্ভিস, পার্সেল সার্ভিস, কার্টন সিস্টেম, হোম ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি (COD), ই-কমার্স ডেলিভারি এবং বৈদেশিক পণ্য ডেলিভারি।
নতুন শাখা চালুর ফলে চাঁপাইনবাবগঞ্জ জেলার গ্রাহকরা আরও সহজে ও দ্রুত কুরিয়ার সেবা গ্রহণ করতে পারবেন বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।