
নাসিম আলী,স্টাফ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গ্রামীণফোনের একটি টাওয়ার থেকে চুরি যাওয়া পাঁচটি ব্যাটারি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। চোরাই কাজে ব্যবহৃত একটি ভ্যানও উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ৪ সেপ্টেম্বর রাতে নাচোল উপজেলার ভেরেন্ডি বাজারসংলগ্ন গ্রামীণফোনের টাওয়ার থেকে পাঁচটি ব্যাটারি চুরি হয়। পরে অভিযান চালিয়ে চুরি যাওয়া ব্যাটারিগুলো ও একটি ভ্যান উদ্ধার করা হয়।
এ ঘটনায় নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, নাচোল থানায় চুরির মামলা হয়েছে। আটক করা ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।