শিবগঞ্জে মধ্যরাতে পান-মুদি দোকানে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্তদের পাশে রাজনৈতিক নেতারা

শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের করিম মোড়ে মোঃ শামীমের পান ও মুদিখানার দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার ৫ সেপ্টেম্বর আনুমানিক রাত ২টা ৩০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দোকানের মূল অবকাঠামোসহ সকল পণ্য পুড়ে নষ্ট হয়ে যায়।

অগ্নিকাণ্ডের পর আজ ঘটনাস্থল পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ধাইনগর ইউনিয়ন আমির ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মো মোজতাহিদুল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন ধাইনগর ইউনিয়ন সেক্রেটারি মো. মনিরুজ্জামান মিঠন ও ইউনিয়ন কর্মপরিষদ সদস্য মো. আব্দুল হামিদ।পরিদর্শনকালে নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত মোঃ শামিমকে গভীর সমবেদনা জানান এবং এই কঠিন সময়ে তাঁর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

একই সঙ্গে গ্রামবাসীসহ সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের শামীমের পাশে দাঁড়িয়ে সাধ্যমতো সহযোগিতার আহ্বান জানান।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী ধাইনগর ইউনিয়ন শাখার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত শামীমকে ৫ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৬ । সর্বসত্ব সংরক্ষিত।