চাঁপাইনবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সামাজিক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

মুনিরুল ইসলাম মুনির

"আইন মেনে চলবো, নিরাপদ জীবন গড়বো - সচেতন নাগরিক হবো"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এক গুরুত্বপূর্ণ সামাজিক সচেতনতা ও আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জেলা সদর মডেল থানা ও ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় বাল্যবিবাহ, আত্মহত্যা প্রতিরোধ, সাইবার সুরক্ষা, ট্রাফিক আইন এবং অন্যান্য সামাজিক অপরাধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্য ও দিকনির্দেশনা কর্মশালায় প্রধান অতিথি ও মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। তিনি কোমলমতি শিক্ষার্থীদের আগামী দিনের সচেতন নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়ে বলেন, "বাল্যবিবাহ একটি দণ্ডনীয় অপরাধ। ১৮ বছরের নিচে মেয়ে এবং ২১ বছরের নিচে ছেলের বিবাহ আইনত নিষিদ্ধ। এটি যেমন শিশুর ভবিষ্যৎ ধ্বংস করে, তেমনি স্বাস্থ্যঝুঁকি ও পারিবারিক কলহ বাড়ায়।

"তিনি আরও বলেন, জীবন অত্যন্ত মূল্যবান। পরীক্ষায় খারাপ ফল বা যেকোনো মানসিক কষ্টে আত্মহত্যার মতো ভুল পথ বেছে না নিয়ে পরিবার, শিক্ষক বা পুলিশের সাথে কথা বলার পরামর্শ দেন তিনি। বর্তমান সময়ের প্রেক্ষাপটে সাইবার সুরক্ষা, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের সতর্কতা এবং ডিজিটাল প্রতারণা থেকে বাঁচার নানা কৌশল নিয়েও শিক্ষার্থীদের মাঝে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।

ট্রাফিক আইন ও নৈতিকতা গঠনসড়ক দুর্ঘটনা রোধে ছোটবেলা থেকেই ট্রাফিক আইন মেনে চলার ওপর বিশেষ জোর দেওয়া হয়। জেব্রা ক্রসিং ব্যবহার, ফুটওভার ব্রিজ পারাপার এবং ট্রাফিক সিগন্যাল মেনে চলার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে নিজেদের ও অন্যদের নিরাপদ রাখার তাগিদ দেওয়া হয়। এছাড়া শিক্ষার্থীদের মাঝে সততা, নৈতিকতা ও আত্মবিশ্বাস বাড়াতে "সততা স্টোর" এর ধারণা তুলে ধরা হয়।অংশগ্রহণ ও পুরস্কার বিতরণকর্মশালায় মাদক, ধূমপান, যৌতুক, ইভটিজিং ও 'ব্যাড টাচ' এর মতো সামাজিক ব্যাধি সম্পর্কে সচেতন করার পাশাপাশি শিক্ষার্থীরাও বিভিন্ন প্রশ্ন করে তাদের কৌতূহল মেটায়। অনুষ্ঠান শেষে একটি আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং সঠিক উত্তরদাতাদের মাঝে পুরস্কার

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৬ । সর্বসত্ব সংরক্ষিত।