গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মো:সামিরুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জিল্লুর রহমান। বক্তব্য রাখেন গোমস্তাপুর থানার ওসি নুরে আলম, বিদায়ী  ,সহকারী কমিশনার( ভুমি) উম্মে সালমা রুমা, পার্বতীপুর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন,  বিএনপি ও সাংবাদিক নেতা আসাদুল্লাহ আহমেদ, সাংবাদিক আতিকুল ইসলাম আজম,নাহিদ ইসলাম, আলাউদ্দিন পারভেজ,,রহনপুর আম আড়তদার সমবায় সমিতির সাধারণ সম্পাদক নাসিরউদ্দীন সহঅন্যরা।

সভায় রহনপুরের অপরাধের স্বর্গরাজ্য বলে খ্যাত কেডিসি বা শান্তিপাড়াকে অপরাধমুক্ত করতে প্রয়োজনে উচ্ছেদের সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া, যানজট, অবৈধ স্থাপনা উচ্ছেদ, মাদক ব্যবসা নির্মুল,সড়ক ডাকাতি রোধে ব্যবস্থা গ্রহনসহ নানা বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। 

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৬ । সর্বসত্ব সংরক্ষিত।