শিবগঞ্জ সীমান্তে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক

মো:সামিরুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোনসহ মোঃ রুবেল হক (২৬) নামে এক যুবককে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ১২টা ৪৫ মিনিটের দিকে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের উনিশবিঘা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

৫৯ বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮২/৫-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উনিশবিঘা গ্রামের সাদিকুলের আমবাগানে অভিযান চালায়। এ সময় ৬০ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোনসহ রুবেল হককে আটক করা হয়।

আটক রুবেল হক শিবগঞ্জ উপজেলার উনিশবিঘা গ্রামের মৃত আবু সাঈদের ছেলে।

এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। একই সঙ্গে সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৬ । সর্বসত্ব সংরক্ষিত।