
নাসিম আলী,স্টাফ রিপোর্টার
জাতীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমানের নির্দেশনায় সম্প্রতি তারা বাজারপাড়া হাটচাতাল এলাকা পরিদর্শন করেন। এ সময় দীর্ঘদিনের জলাবদ্ধতা, অপর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা এবং ময়লা-আবর্জনা জমে থাকার কারণে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি সরেজমিনে পর্যালোচনা করা হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌরসভার নায়েবে আমীর ডা. মো. রফিকুল ইসলাম, এনসিপির উপজেলা সভাপতি মো. ইলিয়াস হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিদর্শন শেষে উপস্থিত নেতৃবৃন্দ ও পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, বাজারপাড়ার দীর্ঘদিনের পানি নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা স্থায়ীভাবে সমাধানের লক্ষ্যে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। একই সঙ্গে প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা ও পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা দীর্ঘদিনের এই সমস্যা দ্রুত সমাধানের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং দ্রুত কার্যকর ব্যবস্থা বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেছেন।