চাঁপাইনবাবগঞ্জে ১১ কেজি হেরোইন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনববাগঞ্জের হুজরাপুর কাজিপড়ায় ১০ কেজি ৭০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‌্যাব। গত বুধবার রাতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার করা হয়।

আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

র‌্যাব জানায়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৌরসভার হুজরাপুর কাজিপাড়া মসজিদের উত্তর পাশে মহানন্দা নদীর পাড়ে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০ কেজি ৭০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত হেরোইন চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৬ । সর্বসত্ব সংরক্ষিত।