সেন্টমার্টিনে আগুনে পুড়ে ছাই ৩ রিসোর্ট

নিউজ ডেস্ক

সেন্টমার্টিন দ্বীপে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তিনটি রিসোর্ট। এতে প্রায় ১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি রিসোর্ট কর্তৃপক্ষের।

গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত আড়াইটার দিকে সেন্টমার্টিন দ্বীপের ৭ নম্বর ওয়ার্ডের গলাচিপায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, আগুন লাগার খবর পেয়ে বিজিবি, নৌবাহিনী, কোস্টগার্ডের সদস্যসহ স্থানীয়রা এগিয়ে আসেন। পরে সবার চেষ্টায় দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। তবে তার আগেই রিসোর্টগুলো পুড়ে ছাই হয়ে যায়।


সেন্টমার্টিন ইকো রিসোর্ট কিংশুকের পরিচালক আবসার কামাল বলেন, দ্বীপের গলাচিপায় আমার রিসোর্টসহ বীচ ভ্যালী ও সাইরী ইকো পুড়ে গেছে। এতে প্রায় ১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ হিসেবে প্রাথমিকভাবে জানা গেছে সাইরী রিসোর্টের ময়লার আগুন থেকে প্রথমে বীচ ভ্যালীতে এরপর কিংশুকে আগুন ধরে যায়।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৬ । সর্বসত্ব সংরক্ষিত।