চাঁপাইনবাবগঞ্জে গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

গণহত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে চাঁপাইনবাবগঞ্জ গণঅধিকার পরিষদ।

০৫/০২/২০২৫ ইং বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের বাতেনখাঁ মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমাবেশ মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মো. আল-আমীন ও সাধারণ সম্পাদক আলমগীর কবির সিফতি, সাংগঠনিক সম্পাদক ওয়ালিদ হাসান, গোমস্তাপুর উপজেলার গণঅধিকার পরিষদের সভাপতি আজিজুল রহমান, জেলা ছাত্র গণঅধিকারের সভাপতি ওয়াহিদুজ্জামান সাইম, সাবেক ছাত্রনেতা রাতুল হাসান নিসান।

শেষে জেলা প্রশাসকের মাধ্যমে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৬ । সর্বসত্ব সংরক্ষিত।