
নাচোল প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মল্লিকপুর বাজারে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কৃষি ইউনিটের (মৎস্য খাত) আওতায় বাজার সংযোগ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকালে মল্লিকপুর বাজারে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন গোমস্তাপুর উপজেলা সহকারী মৎস্য অফিসার আনোয়ার আলী।
কর্মশালায় সভাপতিত্ব করেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক ও কৃষি ইউনিটের ফোকাল পার্সন ফারুক আহমেদ।
বাজার সংযোগ কর্মশালায় ফরোয়ার্ড লিংকেজ (মাছ উৎপাদন থেকে আহরণের পূর্ব পর্যন্ত) এবং ব্যাকোয়ার্ড লিংকেজ মাছ আহরণ থেকে শুরু করে ভোক্তা পর্যায়ে পৌঁছানোর ব্যবস্থা বিষয়ে আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- প্রয়াসের প্রানিসম্পদ কর্মকর্তা ডা রাজিন বিন রেজাউল, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান, মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক, ইউনিট-১১ ব্যবস্থাপক আনোয়ার হোসেন, অফিসার শাহরিয়ার শিমুল ও জামাল উদ্দিন, সহকারী কৃষি কর্মকর্তা সিফাত উল্লাহসহ অন্যরা।
এসময় মাছের আড়ৎদার, মাছচাষি, মাছ বিক্রেতা, ফড়িয়া, মহাজন, পোনা ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।