
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
‘সচেতন,সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ এই প্রতিপাদ্য সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে সুজন-সুশাসনের জন্য নাগরিক জেলা কমিটির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১লা মার্চ শনিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মাসুদুর রহমান ও তাসনিয়া রাব্বি নিশির সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সুজনের সভাপতি আসলাম কবির ।
সভায় আরো উপস্থিতি ছিলেন জেলা সুজনের সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, সিনিয়র সহ-সভাপতি রবিউল আলম টুটুল, অর্থ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, সদর উপজেলার সভাপতি এ্যাড. নুরে আলম সিদ্দিকী আসাদ, সম্পাদক জারিফ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর কমিটির সভাপতি জমসেদ আলী, সম্পাদক আব্দুল ওহাব, শিবগঞ্জ উপজেলা সুজনের সহ-সভাপতি আমিনুল ইসলাম সোনা, সম্পাদক একেএস রোকন,নাচোল উপজেলা সুজনের সভাপতি আব্দুর রউফ, সম্পাদক শাকিল রেজা, গোমস্তাপুর উপজেলার আহবায়ক নাহিদ ইসলাম, ডাঃ আব্দুস সামাদ, ডাঃ ইসমাইল হোসেন, এ্যাড. সুজন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের পরিচালক শহীদুল ইসলাম, ছাত্র সমন্বয়ক মাহিন খাঁন ও সাইমুল ইসলামসহ সুজনের জেলা, উপজেলা ও পৌর কমিটির সদস্যগণ ও সাধারণ নাগরিকগণ।

