গোমস্তাপুরে আলিনগর স্কুল ও কলেজের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও কৃতী সংবর্ধনা

গোমস্তাপুর প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলিনগর স্কুল ও কলেজে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গতকাল শনিবার বেলা ১০টায় স্কুল প্রাঙ্গনে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মুহাম্মদ মাসুম।

প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন আলিনগর স্কুল ও কলেজের অধ্যক্ষ রবিউল আওয়াল। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন মাধ্যমিক শিক্ষা অফিসার মুসাহাক আলি, অবসরপ্রাপ্ত শিক্ষক সেতাউর রহমান, শাহজাহান আলী, পিটিআই সভাপতি মসিউর রহমান, কৃষি ব্যাংক রহনপুর শাখা ব্যস্থাপক আতিকুর রহমান, বিদায়ী ছাত্রী সিফা খাতুন, সাফিয়া তাহসিন, ছাত্র আব্দুস সামাদ।

আলোচনা শেষে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৬ । সর্বসত্ব সংরক্ষিত।