ডেভিল হান্টে গোমস্তাপুরের সাবেক ছাত্রলীগ নেতা আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাওসার আহমেদ সাগরকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার দুপুরে গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ থেকে তাঁকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইসউদ্দিন জানান,তার বিরুদ্ধে একাধিক মামলা আছে। সেগুলোতে তাকে গ্ৰেপ্তার করা হয়েছে। আগামীকাল শুক্রবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৬ । সর্বসত্ব সংরক্ষিত।