
শিবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় শিবগঞ্জ পৌর যুবদলের উদ্যোগে শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিবগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল বাসারের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌর বিএনপির আহবায়ক সফিকুল ইসলাম, সদস্য সচিব আলমগীর কবির জুয়েল, উপজেলা বিএনপির সদস্য সচিব তোশিকুল আলম, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী, যুবদল নেতা মুসলেম উদ্দিন ও জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক জানিবুল হক জোসিসহ অন্যরা।
এছাড়া স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
এদিকে উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শিবগঞ্জ স্টেডিয়াম মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া কানসাট সোলেমান ডিগ্রি কলেজ মাঠে সাংবাদিক সফিকুল ইসলামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল হয়।