
গোমস্তাপুর প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা রহনপুর উৎসব কমিনিউটি সেন্টারে হিউম্যান ওয়েল ফেয়ার ইনস্টিটিউট এর আয়োজনে শনিবার ২৮শে জুন (২০২৫) ইসলামী সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে।
হিউম্যান ওয়েল ফেয়ার ইনস্টিটিউট এর মুখপাত্র মুহা: আতিকুর রহমানের সভাপতিত্ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রফেসর ডঃ ইফতেখার আলম মাসউদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, জনাব মাহাবুব আলম।
বিশেষ অতিথি সিনিয়র প্রভাষক ডঃ মু, মিজানুর রহমান, প্রভাষক পিএম আইডিয়াল কলেজ প্রভাষক মোঃ তরিকুল ইসলাম বকুল, সাবেক কাউন্সিলর আশরাফ ইসলাম, প্রমুখ ।
সাংস্কৃতিক সহ অন্যান্য ইভেন্ট বিজয়ীদের মাঝে কম্পিউটার, স্মার্ট ফোন সহ বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়।