রবিবার, ৭ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে আদম ব্যবসায়ীর খপ্পরে ৯ পরিবার নিঃস্ব,জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

মানববন্ধন এর ছবি

চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বটতলা হাট নামোশংকরবাটী জান্নাতপাড়ার মোঃ লুটু কাপড়ার ছেলে মোঃ খাদেমুল ইসলাম(৪৫) নামের এক আদম ব্যবসায়ীর খপ্পরে ৯ পরিবার নিঃস্ব হওয়ার অভিযোগ তুলে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন ভুক্তভোগী পরিবারগুলো।

ভুক্তভোগীরা হলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মৃত দাউদ মোন্নার ছেলে মোঃ দুরুল হোদা,শাহাজাহান আলীর ছেলে ইব্রাহিম(৪৪),আলফাজ উদ্দীন এর ছেলে ইসমাইল,দুরুল হোদার ছেলে অশকুরুনী (২৮),আঃ হাই এর ছেলে সিহাব(২১),মোঃমতিউর রহমান এর ছেলে শালমান (২৫), মৃত সুকুরুদ্দীন এর ছেলে মাতিন,মাইনুল ইসলাম এর ছেলে রাকিব (৩৫)।

ভুক্তভোগী পরিবার মানববন্ধনে বলেন আদম ব্যবসায়ী খাদেমুল ইসলামের প্রতারণার শিকার হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলার ৫৩ জন। এদের মধ্যে ৯ জন চাঁপাইনবাবগঞ্জের,তুর্কিস্থানে তাদেরকে ভাল চাকুরি দেওয়ার নামে ভুক্তভোগীর কাছ থেকে ৭ লাখ টাকা করে নেয়। পরবর্তীতে তারা বিদেশ যাবার পর একাধিকবার হাতের রদবদল হয়েছে। কিন্তু তাদেরকে কিরগিজিস্থানের কতাগিরি অঞ্চলে এক ঘরে বন্দি করে রেখে ২ লাখ টাকা করে মুক্তিপণ দাবী করে।

এসব পরিবারের সদস্যরা নিঃস্ব ও অসহায় হয়ে পড়েছেন। আজ রোববার সকাল সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতারক খাদেমুল ইসলামকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন ভুক্তভোগী পরিবারগুলো।

মোঃ দুরুল হোদার সভাপতিত্বে ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন,ভুক্তভোগী পরিবারে মোঃ মাইনুল ইসলাম,ফাতেমা বেগম,তহমিনা বেগম প্রমুখ। বক্তরা খাদেমুল ইসলামের বিরুদ্ধে আরও অভিযোগ করে বলেন ৪ বছর আগে ইতালি পাঠানোর কথা বলে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয়। এভাবে তিনি প্রচুর অর্থসম্পদ এর পাহাড় গড়েন। তাকে আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবী জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।পরে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৭ ঘন্টা ৪৮ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…